ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

এমপি লিটন হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা : আইজিপি

  • আপডেট সময় : ১০:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
  • / 376
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপি মঞ্জুরুল ইসলাম লিটন খুনের মামলায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে
পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, এমপি লিটন হত্যাকাণ্ডটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটাকে আইনশৃংখলা পরিস্থিতি অবনতি বলা যাবে না। বরং দেশে এখন যে কোন সময়ের চেয়ে আইনশৃংখলা পরিস্থিতি ভালো আছে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর পুলিশ হলের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এসময় রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ প্রধান বলেন, আমাদের পুলিশের সকল সংস্থা এই হত্যাকান্ডের তদন্ত করছে। এর যদি কোন অগ্রগতি হয়, আপনাদের জানানোর মতো অবস্থা হয়, তাহলে অবশ্যই আমরা আপনাদের ডেকে তা জানাবো। এখন তদন্ত চলছে। এ পর্যায়ে এর বেশি কোন কোন তথ্য দিতে পারছি না। এই হত্যাকান্ডের সাথে জড়িড় জঙ্গি, জামায়াত নাকি দলীয় কেউ তার সব বিষয়গুলো সামনে রেখে নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সাথে তদন্ত কার্যক্রম চালাচ্ছে আইনশৃংখলাবাহিনী।

তিনি বলেন, অতীতের আমাদের যে সাফল্য সেই আলোকে আামি আশাবাদি সময় নিলেও আমরা খুনিদের সনাক্ত করতে পারবো। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছি। আমরা সব বিষয়গুলো, যেসব তথ্য আমাদের সামনে আসছে সব আমলে নিয়েই আমরা কাজ করছি।

পরে তিনি রংপুর পুলিশ হলে ক্রাইম কনফারেন্সে অংশ নেন। এরপর বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় সন্ত্রাস বিরোধী সমাবেশের উদ্দেশে রওয়ানা দেন। সমাবেশের আগে তিনি এমপি লিটনের কবর জিয়ারত ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এমপি লিটন হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা : আইজিপি

আপডেট সময় : ১০:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭