সংবাদ শিরোনাম ::
আইনের জন্য মানুষ নয়..!
- আপডেট সময় : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / 269
মোঃ আশরাফ উদ্দিন মুকুল।
আইনের জন্য মানুষ নয়–
মানুষের জন্য আইন,
সত্যি কথা বলতে গেলে
দিতেই হবে পাইন!!!
চোরে চোরে খালাতো ভাই
বাজার এখন গরম,
কিনতে গিয়ে সওদা-পাতি
বাবার লাগে শরম!!!
আয়ের সাথে ব্যয়ের নেই সঙ্গতি
লক্ষ কোটি ফকিরপতি,
উল্টো পথে সমাজপতি…
দিশেহারা সু-বিচারপতি!!!
দ্রব্য মূল্যের উর্দ্ধগতি
অনাহারে মরছে মতি,
জনগণের হচ্ছে ক্ষতি
পেটুক বেটা মহারথী!!!
রাজ্যে নেই রাজনীতি
চলছে শুধু কূটনীতি,
আর কত স্বজনপ্রীতি
চাঙা আছে দূর্নীতি”!!!
ভেঙে গেছে শিক্ষা নীতি
পান্দে পড়েছে সু-নীতি,
অসভ্যের কু-নীতি…
দেদারসে বাড়ছে গতি!!!
শান্তির “মা” নিয়েছে ছুটি
অশান্তিরা বেঁধেছে জুটি,
অপরাধীর শক্ত খুঁটি
কে ধরবে জুলুমের টুটি!?
গরীবের যত দূর্গতি
স্বপ্ন দেখে কোটিপতি,
হিসেব কষে খুঁটিনাটি
খেলা দেখে ভানুমতী!!!
★প্রকাশ কালঃ-৫/১/২০২৪ইং




















