ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শিক্ষামন্ত্রী ও ছাত্রলীগকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : চট্টগ্রামের আদালতে ভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট সময় : ১১:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ছাত্রলীগকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে দায়েরকৃত মামলায় ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালত আজ এ আদেশ দেন।
২০২২ সালের ১৪ জুন এ মামলার আবেদনে বলা হয়, ২০২২ সালের ১ জুন ঢাকায় ছাত্র যুব অধিকার পরিষদের এক অনুষ্ঠানে ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ছাত্রলীগকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ বক্তব্যের মধ্য দিয়ে নুর শিক্ষা উপমন্ত্রীর পাশাপাশি আওয়ামী লীগেরও সম্মানহানি করেছেন বলে আবেদনে দাবি করা হয়। তার এ বক্তব্যে নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (১), ২৯ (১) ও ৩১ ধারায় দাখিল করা ওই আবেদন গ্রহণ করে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সিআইডি’র চট্টগ্রাম মেট্রো ও জেলা ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম এ বছরের ৬ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে নুরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করা হয়। সিআইডির এ তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আজ সোমবার মামলার ধার্য তারিখে নুরের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষামন্ত্রী ও ছাত্রলীগকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : চট্টগ্রামের আদালতে ভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ১১:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪