নিউইয়র্ক কাউন্সিল-২০২৪ নির্বাচনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর উত্তর’
- আপডেট সময় : ১২:১৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / 533
মো. জহিরুল হক বশির , নিউইয়র্ক যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক কাউন্সিল-২০২৪ নির্বাচন আগামী ২১ এপ্রিল নিউ ইয়র্ক লাগোয়ার্ডিয়া ম্যারিট হোটেল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউইয়র্ক মহানগর উত্তর, নিউইয়র্ক মহানগর দক্ষিণ এবং নিউইয়র্ক স্টেট এতে পৃথকভাবে অনুষ্ঠিত হবে। এ জন্য পৃথক তিনটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
প্রতিটি কমিশনে চারজন করে নির্বাচন কমিশনার রয়েছেন। তারা নির্বাচনের আয়োজন করছেন।
কার্যক্রম অনুযায়ী নিউইয়র্ক মহানগর উত্তরের কাউন্সিল নির্বাচনে যথাক্রমে চার সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এবং জাফর তালুকদার, মোহাম্মদ বাচ্চু মিয়া ও এআর মাহবুবুল হক । উত্তরে প্রার্থী হয়েছেন মোট ১২ জন। এর মধ্যে সভাপতি পদে আহবাব হোসেন চৌধুরী খোকন ও ইমরান শাহ রন, সিনিয়র সহসভাপতি পদে কাজী আমিনুল ইসলাম, এজেডএম জাহাঙ্গীর হোসাইন ও রেদওয়ানা রাজ্জাক। সাধারণ সম্পাদক প্রার্থী ফয়েজ আহমেদ চৌধুরী, সৈয়দ গৌছুল হোসেন ও কামরুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে আনোয়ার জাহিদ ও মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শাহীন চৌধুরী ও মো. আনোয়ারুল আলম ভূঁঞা প্রার্থী হয়েছেন।
এ বিষয়ে নিউইয়র্ক মহানগর উত্তরের প্রধান নির্বাচন কমিশনার ড. মো. নুরুল আমিন মিয়া পলাশ জানান, ২১ এপ্রিল রোববার লাগোয়ার্ডিয়া ম্যারিট হোটেল লবিতে বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, উত্তরে মোট ভোটার ৪১ জন।
এ জন্য গণমাধ্যমে বিজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনাররা চাইছেন নিজ নিজ অবস্থান থেকে সফল সম্মেলন ও নির্বাচন পরিচালনা করতে।
উল্লেখ্য, নিউইয়র্ক মহানগর উত্তর, নিউইয়র্ক মহানগর দক্ষিণ এবং নিউইয়র্ক স্টেটের প্রতিটি কমিটির পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন । পাঁচটি পদের স্টেট বিএনপি, মহানগর উত্তর ও দক্ষিণে ১০-১২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩৩ জন প্রার্থী হয়েছেন। প্রার্থীদের মধ্যে তিনটি কমিটির জন্য পাঁচজন করে মোট ১৫ জন নেতা নির্বাচিত হবেন। ১৫ জন নির্বাচিত হওয়ার পর তাদের তালিকা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের কাছে লন্ডনে পাঠানো হবে। তিনি ওই কমিটিগুলো অনুমোদনের জন্য ঢাকায় কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবেন। এসব কমিটি ৪১ সদস্যবিশিষ্ট অথবা ১০১ সদস্যবিশিষ্ট হতে পারে। এটি নির্ভর করবে কেন্দ্রীয় কমিটির ওপর। আহ্বায়ক কমিটির সদস্যসংখ্যা ছিল ৪১।





















