ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ব্রাজিলে মিজারুল কায়েসের মৃত্যু

  • আপডেট সময় : ০৮:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / 891
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাও পাওলো প্রতিনিধি, ব্রাজিল

সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস আর নেই।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মিজারুল কায়েসের শ্যালক মোকাররম হোসাইন পিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মিজারুল কায়েসের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ব্রাসিলিয়াতে তার স্ত্রী ও দুই মেয়ে আছেন। তাদেরসহ মিজারুল কায়েসের মরদেহ ঢাকায় ফেরত আনা হবে।

এক মাসের ছুটি শেষে গত ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলে ফেরার পরই মিজারুল কায়েস অসুস্থ হয়ে পড়েন।

এরপর হাসপাতালে ভর্তি হলে তাকে কিডনির জটিলতা, শ্বাসকষ্টসহ নানা কারণে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগেও ২০১২ সালে শ্বাসকষ্টসহ শারীরিক নানা জটিলতায় সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন তৎকালীন আলোচিত প্রভাবশালী পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস

মিজারুল কায়েস ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন।

এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে সার্ক, দক্ষিণ-পূর্ব এশিয়া, অর্থনৈতিক বিষয়াবলি, আনক্লস ও বহিঃপ্রচার অনুবিভাগের দায়িত্ব পালন করেছেন।

মিজারুল কায়েস যুক্তরাজ্য, মালদ্বীপের হাইকমিশনার ও রাশিয়াতে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন।

১৯৮২ সালের বিসিএস পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা মিজারুল কায়েসের ২০১৯ সালে পিএলআরএ যাওয়ার কথা ছিল।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্মেন্ট থেকে লোক প্রশাসনে মাস্টার্স করেন।

এদিকে তার মৃত্যুতে ব্রাজিলের বৃহত্তর নোয়াখালী কমিটি  শোক প্রকাশ করেছেন নোয়াখালী কমিটির সভাপতি মোঃ নাসিম আহাম্মেদ(মীলু মজুমদার), সাধারন সম্পাদক রেজাউল করিম জনী।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে মিজারুল কায়েসের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭