নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / 715
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর উদ্যোগে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের গৌরবময় ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও কৃষ্টি কালচার এবং মানুষের জীবন বোধএর সুন্দরতম দিকগুলো আমেরিকার মানুষের সামনে তুলে ধরতে তথা বাংলাদেশকে ও কৃষ্টি কালচার কে বিদেশের মাটিতে প্রমোট করতে ২৬ মে ২০২৪ রবিবার ঐতিহাসিক বাংলাদেশ ডে-প্যারেড উদযাপিত হয়েছে ।

এতে বাংলাদেশের বরেণ্য ব্যক্তিবর্গ সহ মুল ধরার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আমার দেশ সহস্র কণ্ঠেউচ্চারিত হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার । বাংলাদেশ ডে প্যারেড প্রাণবন্ত ও আরো অনুপ্রানিত করেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস, নিউইয়র্ক ব্যোরু প্রেসিডেন্ট সহ প্রশাসনিক নেতৃবৃন্দগণে প্রাঞ্জল উপস্থিতি।

লিটল বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটস এর ৩৭ এভিনিউতে ৬৯ – ৮৭ স্ট্রিট নিউইয়র্ক ১১৩৭২ এলাকায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ ইনক এর প্যারেডেউপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের প্রথম বাংলাদেশি চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাসার, কাউন্সিল ম্যান সাহানা হানিফ,কুইন্সের ডিসট্রিক্ট অ্যাটর্নি ম্যালিন্ডা কার্টজ, কুইন্স ব্যোরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়র, সিনেটর জেসিকা রামোস, পুলিশ কমিশনার এডওয়ার্ড কাবান প্রমুখ।

আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারপার্সন শাহ্ শহিদুল হক সাঈদ, প্যারেড আহবায়ক ও গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ, প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, ডে প্যারেডের সদস্য সচিব তরিকুল হুসাইন, উপদেষ্টা এটর্নি মঈন চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ইন্টারন্যাশনাল শেফ খলিলুর রহমান, আব্দুর রব , শাহ জে চৌধুরী সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতির উপস্থাপনা, কুচকাওয়াজ, পতাকা প্রদর্শন, লাইভ ব্যান্ড, গাড়ি ও ট্রাক শোভাযাত্রা, যেমন খুশি তেমন সাজো ইভেন্ট, পুলিশ প্যারেড, সমবেত কন্ঠে দেশের গান প্রভৃতি উল্লেখযোগ্য।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একটি চৌকস অশ্বারোহী বাহিনী এবং ফায়ার সার্ভিসের একটি দল এই প্যারেডে অংশগ্রহণ করেন। দীর্ঘ পথের ১৮টি স্ট্রিট কে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়। ডে প্যারেড চলাকালীন দুপাশের রাস্তায় বাংলাদেশ এবং আমেরিকার পতাকা সহ দেশের নানান কৃষ্টি কালচারের ছোঁয়া ও বাংলাদেশের সাংস্কৃতির বিভিন্ন দিক ফুটে ওঠে।

এই ডে-প্যারেডে বাংলাদেশের কমিউনিটি সহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেছেন। প্যারেডের সার্বিক কার্যক্রম ও উশৃংখলার দায়িত্বে ছিলেন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, লাইভ ব্যান্ড ও অশ্বারোহী পুলিশ। ঐতিহাসিক বাংলাদেশ ডে- প্যারেড নিউইয়র্কে উদযাপনের মধ্য দিয়ে ওয়ার্ল্ডের রাজধানী খ্যাত নিউইয়র্কের মাটিতে বাংলাদেশের একটি নতুন দার উন্মোচিত হলো।




















