ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নিজেদের দলের ভেতরে কোন দলাদলি করলে চলবে না: নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেদের দলের ভেতরে কোন দলাদলি করলে চলবে না, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে দলের স্বার্থে সকলকে একসাথে মিলে মিশে কাজ করতে হবে এমন কথা গুলোই বলছিলেন যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল।

গত ২৬ জুন ২০২৪ বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্ত্রীর সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ আর অনুষ্ঠানের শুরুতেই দুই দেশের জাতীয় পতাকা প্রদর্শন ও জাতীয় সংগীত বাজানো হয় এছাড়াও পায়রা উড়িয়ে এবং কেক কেটে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে তারেক রহমান প্রসঙ্গে মন্ত্রী বলেন-লন্ডনে বসে দল পরিচালনা করা যায় না, মন্ত্রী আরো বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে রূপান্তর করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব রফিকুর রহমান এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, ড. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ডা. শামসুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ

নিউজটি শেয়ার করুন

নিজেদের দলের ভেতরে কোন দলাদলি করলে চলবে না: নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪