ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ

আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানোর রিট খারিজ

  • আপডেট সময় : ০১:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটটি খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে খারিজ করেন।

দেশের প্রচলিত আইনে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বলেই আদালত রিটটি খারিজ করে দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আন্দোলনকারীদের কেউ আইন ভঙ্গ করলে সংবিধান ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, রিট খারিজ করলেও পুলিশ যেন বেআইনিভাবে আন্দোলনকারীদের উপর গুলি না চালায়, আদালত সেবিষয়ে নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী।

দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাইভ রাউন্ড বা তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মানজুর আল মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা।

রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য যে- কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংস হয়। এতে এ পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়। যদিও সরকারি তথ্য বলছে, নিহতের সংখ্যা ১৫০ জন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানোর রিট খারিজ

আপডেট সময় : ০১:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪