ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা

প্রধান বিচারপতির পর আপিল বিভাগের ৫ বিচারপতির পদত্যাগ

  • আপডেট সময় : ১১:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ তারা আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে বাসসকে জানান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা।
প্রধান বিচারপতি ছাড়া অন্য পাঁচ বিচারপতি হলেন এম. ইনায়েতুর রহিম, মো. আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।
এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বাসসকে জানান, তিনি পদত্যাগে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আজকেই তিনি পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করবেন বলে জানান।
আজ বেলা ১১টা থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার শিক্ষার্থী। এসময় পদত্যাগের দাবীতে বিভিন্ন শ্লোগানে উত্তাল হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। পাশাপাশি বিপুল সংখ্যক আইনজীবীও একই দাবীতে বিক্ষোভ করেছেন।
এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাথে ভার্চুয়াল মাধ্যমে আলোচনার জন্য প্রধান বিচারপতির ডাকা আজকের ফুলকোর্ট সভাও স্থগিত করা হয়। আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া সভাটি স্থগিত করা হয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের গনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধান বিচারপতির পর আপিল বিভাগের ৫ বিচারপতির পদত্যাগ

আপডেট সময় : ১১:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪