ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৪:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • / 180
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল করা হয়। এর অংশ হিসেবে গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (গোয়েন্দা) থাকা অবস্থায় জিয়াউল আহসান বহুল পরিচিত ছিলেন। ওই সময় কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি। এ ছাড়া চাকরিচ্যুতের আগ পর্যন্ত সেনাবাহিনীর এই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪