ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সাকিবের অনেক অর্জন, দেশের জন্য কিছু করেননি: আইন উপদেষ্টা

  • আপডেট সময় : ০৬:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

হত্যা মামলা হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাকিব আল হাসানের বিরুদ্ধে একটা হত্যা মামলা হয়েছে। এটি নিয়ে দেশবিদেশে আলোচনা হচ্ছে। সেটি আপনাদের নজরে এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল। সাকিব তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি, সে নিজে অনেক কিছু অর্জন করেছে।

তিনি বলেন, ফুটবলার আমিনুল বাংলাদেশের জন্য পুরস্কার বয়ে এনেছিল, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, আপনারা কি সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন? আমিনুলকে জেলে ভরা হয়েছিল। সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার সেটা বলার চেষ্টা করেছি। মামলা হওয়া মানে তো গ্রেপ্তার নয়। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে, যাতে কেউ অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার করতে না যায়। আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবেন না। আমি যতদূর জানি আমাদের পুলিশ বাহিনীকে একটা নির্দেশনা দেওয়া আছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিবের অনেক অর্জন, দেশের জন্য কিছু করেননি: আইন উপদেষ্টা

আপডেট সময় : ০৬:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪