ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঘটনাস্থলে সোয়াত, অভিযানের প্রস্তুতি চলছে

  • আপডেট সময় : ১২:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানায়’ পৌঁছেছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। শুক্রবার বিকেল চারটা ৫০ মিনিটের দিকে তারা সেখানে পৌঁছায়। সোয়াত ঘটনাস্থলে পৌঁছানোর পরই অভিযানের পরিকল্পনা শুরু হয়েছে।

এর আগে এই সোয়াত সদস্যদের আসার আহ্বান জানিয়েছিল ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গি সদস্যরা। পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণের আহ্বানের জবাবে দুপুর দেড়টার পরে এক নারী উচ্চকণ্ঠে বলেন, ‘তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।’

সকাল থেকেই হ্যান্ড মাইকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানান ঘটনাস্থল ঘিরে রাখা পুলিশ সদস্যরা। তাদের বলতে শোনা যায়, ‘আপনাদের চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন।’

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আছিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘটনাস্থলে সোয়াত, অভিযানের প্রস্তুতি চলছে

আপডেট সময় : ১২:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭