ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

অচীন পাখী

  • আপডেট সময় : ০৭:১৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • / 511
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

কবি হাসিনা মরিয়ম

বিষন্ন আকাশ

একঘেয়ে বৃষ্টির টিপটিপ শব্দ

স্যাঁতস্যাঁতে বিকেলটা যেন-

কিশোরীর গোমড়ানো কান্না-

মাটির সোদা গন্ধ-

আমাকে স্পর্শ করেনা-

বুকের ভেতর হাহাকার করে কে যেন  নেই বলে,

দুটি চোখ তারা করে প্রতিনিয়ত আমাকে

বারবার প্রশ্ন করি- কে তুমি?

জবাব  মেলে না তার-

বেদনার্ত চোখ দুটির আকুলতা-

হাজারো কষ্টের কথামালা-ঝরে পড়ে অশ্রু হয়ে-

দুর্ভেদ্য সেই ভাষা-বোঝা হয়না আমার

মনে হয় যেন আমাকেই ডাকছে

এসো কাছে এসো মানবী...

চোখ বন্ধ করে আমি কান পেতে রাখি-

শুনতে চেষ্টা করি অস্পষ্ট শব্দ গুলোকে-

শব্দগুলোর মালা গেঁথে মেলে ধরি-

বিমোহিত হই শব্দের গুঞ্জনে...

অচেনা চোখদুটো  খুব আপন হয়ে যায় আমার

আমাকেই খুঁজতে সে গ্রহ থেকে গ্রহে-

আমিই নাকি তার সেই

হ্যারিয়ে যাওয়া প্রিয় মুখ...

আমাকে খুঁজে  খুঁজে সে, 

চলে এসেছে মাটির পৃথিবীতে শুধু

আমিই পারি তাকে একটা অবয়ব দিতে-

যদি কখনও আমার ভালবাসা স্পর্শ করে তাকে-

তবে সে ফিরে পাবে তার সবকিছু...

বড় আপন মনে হয় চোখ দুটিকে...মনে হচ্ছে-

এই চোখে আমি জনম জনম ধরে চিনি-

হাত বাড়িয়ে দিই আমি-ওকে স্পর্শ করার মিশেল

অনূভূতি নিয়ে-

অবাক হয়ে চেয়ে থাকি আমি...আমার অজান্তেই

অস্ফুটে বলি আমি...কে তুমি...

এগিয়ে আসে ও আমার দিকে-

হাতদুটো বাড়িয়ে আমার মুখখানি তুলে ধরে-

বলে...এখনও চিনতে পারনি তোমার তুমিকে-

চেয়ে দেখো আমার চোখে-এখানে

শুধু তোমারই বাস-

আমার সমস্ত অস্তিত্বে  তুমি মিলেমিশে একাকার

হারিয়ে যাওয়া আমরা দুজন-

আবার দুজনকে খুঁজে পেয়েছি...

মনের গভীরে হাতড়াতে থাকি

আকুলভাবে খুঁজতে থাকি

প্রিয় মানবের প্রিয় মুখখানি...।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অচীন পাখী

আপডেট সময় : ০৭:১৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭

 

কবি হাসিনা মরিয়ম

বিষন্ন আকাশ

একঘেয়ে বৃষ্টির টিপটিপ শব্দ

স্যাঁতস্যাঁতে বিকেলটা যেন-

কিশোরীর গোমড়ানো কান্না-

মাটির সোদা গন্ধ-

আমাকে স্পর্শ করেনা-

বুকের ভেতর হাহাকার করে কে যেন  নেই বলে,

দুটি চোখ তারা করে প্রতিনিয়ত আমাকে

বারবার প্রশ্ন করি- কে তুমি?

জবাব  মেলে না তার-

বেদনার্ত চোখ দুটির আকুলতা-

হাজারো কষ্টের কথামালা-ঝরে পড়ে অশ্রু হয়ে-

দুর্ভেদ্য সেই ভাষা-বোঝা হয়না আমার

মনে হয় যেন আমাকেই ডাকছে

এসো কাছে এসো মানবী...

চোখ বন্ধ করে আমি কান পেতে রাখি-

শুনতে চেষ্টা করি অস্পষ্ট শব্দ গুলোকে-

শব্দগুলোর মালা গেঁথে মেলে ধরি-

বিমোহিত হই শব্দের গুঞ্জনে...

অচেনা চোখদুটো  খুব আপন হয়ে যায় আমার

আমাকেই খুঁজতে সে গ্রহ থেকে গ্রহে-

আমিই নাকি তার সেই

হ্যারিয়ে যাওয়া প্রিয় মুখ...

আমাকে খুঁজে  খুঁজে সে, 

চলে এসেছে মাটির পৃথিবীতে শুধু

আমিই পারি তাকে একটা অবয়ব দিতে-

যদি কখনও আমার ভালবাসা স্পর্শ করে তাকে-

তবে সে ফিরে পাবে তার সবকিছু...

বড় আপন মনে হয় চোখ দুটিকে...মনে হচ্ছে-

এই চোখে আমি জনম জনম ধরে চিনি-

হাত বাড়িয়ে দিই আমি-ওকে স্পর্শ করার মিশেল

অনূভূতি নিয়ে-

অবাক হয়ে চেয়ে থাকি আমি...আমার অজান্তেই

অস্ফুটে বলি আমি...কে তুমি...

এগিয়ে আসে ও আমার দিকে-

হাতদুটো বাড়িয়ে আমার মুখখানি তুলে ধরে-

বলে...এখনও চিনতে পারনি তোমার তুমিকে-

চেয়ে দেখো আমার চোখে-এখানে

শুধু তোমারই বাস-

আমার সমস্ত অস্তিত্বে  তুমি মিলেমিশে একাকার

হারিয়ে যাওয়া আমরা দুজন-

আবার দুজনকে খুঁজে পেয়েছি...

মনের গভীরে হাতড়াতে থাকি

আকুলভাবে খুঁজতে থাকি

প্রিয় মানবের প্রিয় মুখখানি...।

বিডিসংবাদ/এএইচএস