ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্ত্রী-সন্তানসহ শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০৭:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীর আলম, তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম, দুই ছেলে মুহতাসিম আলম ও মুনতাসিম আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব আজ এ আদেশ দেন।

এদিন মামলাটির অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে এবং বিদেশে ১৫ হাজার কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপনসূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাদের বিদেশ গমন রোধ করা একান্ত প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্ত্রী-সন্তানসহ শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৭:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫