ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু আজ

  • আপডেট সময় : ০৩:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭
  • / 318
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীতে শুরু হতে যাচ্ছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। বিকাল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে উত্সবের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের সভাপতি আলিন তাসকীয়ান। রেইনবো ফিল্ম সোসাইটির ২৫ বছর পূর্তিতে এবারের উত্সবে বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র দেখার সুযোগ পাবে সিনেমাপ্রেমীরা। জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ, ইএমকে সেন্টার মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সের পাঁচটি ভেন্যুতে চলবে ৯ দিনব্যাপী এ উত্সব।

গতকাল বুধবার এ উপলক্ষে ঢাকা ক্লাবে রেইনবো ফিল্ম সোসাইটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এতে আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন উত্সব পরিচালক আহমেদ মুজতবা জামাল। এ সময় আরো বক্তব্য রাখেন উত্সব পরিচালনা পর্ষদের উপদেষ্টা কবি রবিউল হুসাইন, নাট্যজন ম হামিদ, চলচ্চিত্র বিশেষজ্ঞ হায়দার রিজভী ও সাংবাদিক সামিয়া জামান।

আহমেদ মুজতাবা জামাল বলেন, “এ উত্সব বাংলাদেশের মর্যাদাসম্পন্ন ও উল্লেখযোগ্য চলচ্চিত্র উত্সব। যা দেশে রুচিসম্পন্ন ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে ব্যাপক অবদান রাখছে। রেইনবোর এই উত্সব প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে কাজ করছে।”

উত্সবের উদ্বোধনী শেষে প্রদর্শিত হবে লেবাননের নির্মাতা মাই মাসরি নির্মিত চলচ্চিত্র ‘থ্রি হানড্রেড নাইটস’। ছবি দেখার এ বিশাল আয়োজনের অন্যতম আকর্ষণ রেট্রোস্পেক্টিভ বিভাগে প্রদর্শিত হবে ইরানি নির্মাতা আব্বাস কিওরোস্তামি এবং তুরস্কের নারী নির্মাতা ইয়াসিম ইয়াস্তাওগলু নির্মিত পাঁচটি করে ছবি। স্টার সিনেপ্লেক্স ছাড়া অন্যান্য ভেন্যুতে ৩০ টাকা দর্শনীর বিনিময়ে দেশ-বিদেশের বৈচিত্র্যময় বিষয়ের ওপর নির্মিত সব সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকরা। তথ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুদান সহায়তায় উত্সবের পৃষ্ঠপোষকতা করছে আইএফআইসি ব্যাংক।

উত্সবে বাংলাদেশ ছাড়া ভারত, আফগানিস্তান, ইরান, জার্মানি, শ্রীলঙ্কা, কাতার, ফ্রান্স, মঙ্গোলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, চীন, নেদারল্যান্ডস, পাকিস্তান, কিউবা, ডেনমার্ক, বেলজিয়াম, ইরাক, আফগানিস্তান, নরওয়ে, সৌদি আরব, তুরস্ক, মিসর, থাইল্যান্ড, পোল্যান্ডসহ ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া সাতটি বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিভাগগুলো হলো এশিয়ান কমপিটিশন, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশন, চিলড্রেনস ফিল্ম সেকশন, স্পিরিচুয়াল ফিল্মস, উইমেন ফিল্ম মেকার সেকশন, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম সেকশন ও নরডিক ফিল্ম সেকশন।

উত্সবের অংশ হিসেবে রেইনবো চলচ্চিত্র সংসদ ও জাতীয় জাদুঘর যৌথভাবে সপ্তম ঢাকা সিনেমা ওয়ার্কশপের আয়োজন করেছে। ৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলমান কর্মশালাটি পরিচালনা করছে ইরানের নির্মাতা অধ্যাপক মজিদ মোভাগাস্কি।

এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় চলচ্চিত্রে নারীবিষয়ক ঢাকা আন্তর্জাতিক সম্মেলন হবে। ১৩ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আলিয়ঁস ফ্রঁসেজে এই সম্মেলন উদ্বোধন করবেন। একই স্থানে ১৫ জানুয়ারি মোনাকোভিত্তিক ইন্টারন্যাশনাল এমারজিং ট্যালেন্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলচ্চিত্র সংশ্লিষ্টদের উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হবে। এটি পরিচালনা করবেন চলচ্চিত্রকার ও সাংবাদিক সামিয়া জামান।

নিউজটি শেয়ার করুন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু আজ

আপডেট সময় : ০৩:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭