ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

দেশের বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযান

  • আপডেট সময় : ০৯:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের বিভিন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে একাধিক দোষী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১ হাজার ৩৫৫ কেজি পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে একটি অবৈধ কারখানা সিলগালা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অপরাধ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারার লঙ্ঘন।

এছাড়াও, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুসারে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের অভিযোগে খিলগাঁও এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট দু’টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে রমনা ও মাগুরা এলাকায় দু’টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ১১টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এদিকে, ফেনী ও দিনাজপুর জেলায় বায়ু দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত দু’টি মোবাইল কোর্ট ১১টি মামলায় মোট ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করে।

অভিযানে তিনটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ধ্বংস করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযান

আপডেট সময় : ০৯:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫