ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিম কোর্ট

  • আপডেট সময় : ০২:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 104
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সরকার ঘোষিত ছুটি, ঈদুল ফিতরের ছুটি ও অবকাশ শেষে এক মাস পর আজ ২০ এপ্রিল রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরলো সুপ্রিম কোর্ট।

তবে এই সময়ে হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য বেশ কয়েকটি বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও আদেশ হয়েছে। গত ২০ মার্চ সুপ্রিম কোর্টে ছুটি শুরু হয়।

এদিকে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টে ৪৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। আজ থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ এই ৪৮ বেঞ্চে অনুষ্ঠিত হবে। এই ৪৮ বেঞ্চের মধ্যে ৩০ টি দ্বৈত বেঞ্চ আর ১৮ টি একক বেঞ্চ রয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে। সকাল ৯টায় প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট বার ও এটর্নি জেনারেল কার্যালয় থেকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৪ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন ২৫ মার্চ দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিম কোর্ট

আপডেট সময় : ০২:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫