ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৩:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী এই জানাজা পড়ান।

জানাজার নামাজের আগে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছোট ছেলে ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী তার প্রয়াত বাবার জন্য সকলের কাছে দোয়া চান।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মো রুহুল কুদ্দুস কাজল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ সুপ্রিম কোর্টের বিপুলসংখ্যক আইনজীবী ও পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি পেশার অনেকেই অংশ নেন।

জানাজার নামাজ শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার দ্বিতীয়ার্ধে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গতকাল রোববার বিকেল ৪টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা আজ সকাল ১১.০০ ঘটিকায় সুপ্রিম কোর্ট ইনার গার্ডেন প্রাঙ্গণে (মূল ভবন সংলগ্ন বাগান) অনুষ্ঠিত হবে। বিজ্ঞ সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ সোমবার সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারিক কার্যক্রম সকাল ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।’

সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রয়াণে বাংলাদেশের আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে এবং জাতি একজন বিদগ্ধ আইনজ্ঞকে হারিয়েছে।

বাংলাদেশের বিচার বিভাগের পক্ষ হতে প্রধান বিচারপতি তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ৪ মে বিকেল ৪ টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। সাংবিধানিক আইন ও ফৌজদারী আইনে তার অসামান্য দক্ষতার কারণে তিনি দেশ-বিদেশে সমদৃত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫