ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

  • আপডেট সময় : ১০:৪৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 308
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমা ময়দানে। শুক্রবার কয়েক লাখ মুসল্লি এক জামাতে শরিক হয়ে জুমার নামাজ আদায় করেন।

জুমার নামাজে অংশ নিতে ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকার লাখো লাখো মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দান অভিমুখে। এছাড়াও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি এ বৃহৎ জুমার নামাজে শরিক হন। জুমার নামাজে অংশ নিতে আগে থেকেই অনেকে টঙ্গী ও আশপাশের এলাকায় আত্মীয়স্বজনের বাসায় অবস্থান নিয়েছেন।

বৃহত্তর এই জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক। ইজতেমা মাঠে জায়গা না পেয়ে আশপাশের খোলা জায়গাসহ মুসল্লিরা কামারপাড়া সড়ক ও অলিগলিসহ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে নামাজ আদায় করেন। এর আগে র‌্যাব-পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুক্রবার বাদ ফজর ভারতের মাওলানা ওবায়দুল খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিনি উর্দূতে আম বয়ান করেন তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকির হোসেন।

তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ঢাকাসহ দেশের ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। মুসল্লিরা জেলাওয়ারি নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন। আগামী ১৫ জানুয়ারি প্রথম ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

আপডেট সময় : ১০:৪৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭