ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

ভোক্তাদের হাতে এখন বাজারের নিয়ন্ত্রণ!

অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত হলো “বাজারদর” অ্যাপ

  • আপডেট সময় : ০৭:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 617
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে “বাজারদর” নামক একটি মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন করা হয়েছে। আজ ২৩ জুন ২০২৫, সোমবার সকালে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান অ্যাপটি উদ্বোধন করেন।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এই অভিনব অ্যাপটি নির্মাণ করেছেন ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির শিক্ষার্থী মো. ইব্রাহিম মোল্লা। তাঁর উদ্যোগেই “বাজারদর” অ্যাপটি বাস্তবায়িত হয়েছে, যা বিনামূল্যে দেশের সব অঞ্চলের ভোক্তাদের জন্য সহজে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে ইব্রাহিম মোল্লা অ্যাপটির ধারণা, ব্যবহার পদ্ধতি ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “এই অ্যাপের মাধ্যমে ভোক্তারা প্রতিদিনের ডিম, পেঁয়াজ, আলু ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রকৃত বাজারদর যাচাই করতে পারবেন। এতে করে বাজারে প্রতারণা রোধ ও সঠিক দামে পণ্য ক্রয়ের সংস্কৃতি গড়ে উঠবে।”

অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল বলেন, “আমাদের লক্ষ্য ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। ইব্রাহিমের এই অ্যাপ একটি সময়োপযোগী উদ্যোগ এবং এটি সবার জন্য খুব উপকারী হবে।”

ড্যাফোডিল আইটির অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন বলেন, “অর্থ ছাড়াই ইব্রাহিমের মতো একজন শিক্ষার্থীর তৈরি অ্যাপ যে জনসেবায় যুক্ত হয়েছে, তা আমাদের জন্য গর্বের।” তিনি আরও জানান, এই প্রকল্পে ড্যাফোডিল আইটি শুরু থেকেই কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাপটি সহজ, কার্যকর এবং সাধারণ মানুষদের জন্য ব্যবহারবান্ধব। এতে দেশের বিভিন্ন জেলার প্রতিদিনের আপডেটেড বাজারদর পাওয়া যাবে, যা ভোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয় জাতীয় ভোক্তা অধিদপ্তর ও অ্যাপ নির্মাতা ইব্রাহিম মোল্লার মধ্যে, যার মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত ও কার্যকর ফিচার যুক্ত করে অ্যাপটি দীর্ঘমেয়াদে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ভোক্তাদের হাতে এখন বাজারের নিয়ন্ত্রণ!

অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত হলো “বাজারদর” অ্যাপ

আপডেট সময় : ০৭:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫