ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ব্রাজিলে পীতজ্বরে ২৫৯ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০২:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিলে চলতি বছর পীতজ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে ২৫৯ জন মারা গেছেন। এদের বেশিরভাগই মারা গেছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে। শুক্রবার দেশটির সরকার এক ঘোষণায় একথা জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ২৫৯ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরো ৪৭ জন এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এদিকে এই রোগে আক্রান্তদের সংখ্যা বেড়ে ৭৫৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া পীত জ্বরে আক্রান্ত হয়েছে এ আশঙ্কায় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো ৬২২ জনকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে।

মাইনাস গেরাইস ও এসপিরিতো সান্টোতে সবচেয়ে বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে। রাজ্য দুটোই ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এই দুটি রাজ্যে যথাক্রমে ৪৮৮ ও ২৩৪ জনের এই রোগ ধরা পড়েছে।

উল্লেখ্য, জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো এডিস এইগিপটি মশার মাধ্যমে এই রোগ ছড়ায়।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে পীতজ্বরে ২৫৯ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭