ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল, মন্ত্রিসভায় নতুন সিদ্ধান্ত

  • আপডেট সময় : ০২:০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ এবং রাজস্ব ঘাটতি পোষাতে সরকার এই পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকার পরিবর্তে ৬৫ টাকা কার্যকর হবে। এই লক্ষ্য অর্জনে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই মূল্য সমন্বয়ের ফলে বাজারে সিগারেটের অবৈধ ব্যবসা কমবে এবং সরকারি রাজস্ব আয়ের পথ আরও সুগম হবে।

নিউজটি শেয়ার করুন

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল, মন্ত্রিসভায় নতুন সিদ্ধান্ত

আপডেট সময় : ০২:০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬