ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান ও তার স্ত্রীর সম্পদের তথ্য পাঠাল এফবিআই

  • আপডেট সময় : ০৬:২২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 19
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাবর সম্পত্তির বিস্তারিত রেকর্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এই তথ্যগুলো সরবরাহ করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের মানিলন্ডারিং-২ শাখার পাঠানো একটি চিঠিতে এই তথ্যগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিষয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) দেশটির সেন্ট্রাল অথরিটি এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (ওআইএ) ২০২৫ সালের ১৯ মে গ্রহণ করেছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই মার্কিন কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দুদকের কাছে হস্তান্তর করেছে। এর মাধ্যমে সাবেক এই মন্ত্রীর বিদেশে সম্পদ গড়ার অভিযোগের তদন্তে নতুন মাত্রা যুক্ত হলো।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান ও তার স্ত্রীর সম্পদের তথ্য পাঠাল এফবিআই

আপডেট সময় : ০৬:২২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬