সংবাদ শিরোনাম ::
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
- আপডেট সময় : ১০:১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 18
সৌদি আরবের ভূখণ্ডে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, হুতিদের এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। বাংলাদেশ সরকার এই ধরনের হামলার কঠোর সমালোচনা করেছে এবং পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য যে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানায়।




















