ভয়ভীতি দেখিয়ে আমার বিরুদ্ধে স্টেটমেন্ট নেওয়া হয়েছে: মঈন উদ্দিন
- আপডেট সময় : ১২:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 16
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (কার্গো) মো. মঈন উদ্দিন লোটাস তার বিরুদ্ধে পণ্য পাচারের অভিযোগে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা বলে দাবি করেছেন। গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে তিনি এভিয়েশন নিউজের সম্পাদক বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। মঈন উদ্দিনের দাবি, কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে ব্যক্তিগতভাবে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে, যা তার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন করেছে।
লিখিত প্রতিবাদে মঈন উদ্দিন অভিযোগ করেন, ডিরেক্টর কার্গো (হ্যান্ডেলিং/ম্যানেজমেন্ট) তাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছেন। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে ডিরেক্টর কার্গো দুইজন কার্গো হেলপারকে তার কক্ষে ডেকে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখেন। সেখানে ভয়ভীতি ও চাপ প্রয়োগের মাধ্যমে মঈন উদ্দিনের বিরুদ্ধে জোরপূর্বক লিখিত স্টেটমেন্ট নেওয়া হয়। বিষয়টি জানার পর মঈন উদ্দিন ওই হেলপারদের সাথে কথা বললে তারা তাকে জানান যে, ডিরেক্টর কার্গোর নির্দেশেই তারা তার নাম জড়িয়ে মিথ্যা তথ্য দিতে বাধ্য হয়েছেন।
এই ঘটনার প্রতিকার চেয়ে মঈন উদ্দিন বিমানের এমডি ও সিইও বরাবর প্রমাণসহ একটি দাপ্তরিক চিঠি জমা দিয়েছেন। তিনি চিঠিতে ডিরেক্টর কার্গোর অপেশাদার আচরণ ও ষড়যন্ত্রের বিস্তারিত তুলে ধরেছেন। মঈন উদ্দিন জানান, তিনি বিগত ২৬ বছর ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং তার স্ত্রী একজন চিকিৎসক ও সমাজসেবক হিসেবে কর্মরত। তৃণমূল থেকে উঠে আসা একজন ব্যক্তি হিসেবে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বলেও উল্লেখ করেন।
মঈন উদ্দিন আরও বলেন, মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে তার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং তিনি এই হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তিনি দাবি করেন, যদি তার নাম জড়িয়ে এমন ভিত্তিহীন সংবাদ প্রচার না করা হতো, তবে তিনি কোনো গণমাধ্যমের শরণাপন্ন হতেন না। সংবাদের ওই অংশে তার পক্ষ থেকে যথাযথ প্রতিবাদ প্রকাশের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি নিজেকে সম্পূর্ণ নিরপরাধ দাবি করে এই ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: লিখিত প্রতিবাদে তিনি বিলেন, গত 07 September 2026 ইং তারিখে.com ই-পেপারে 8.07.33 PM প্রকাশিত একটি প্রতিবেদনে আমি মোঃ মঈন উদ্দিন লোটাস, সহকারী ব্যবস্থাপক (কার্গো), আমার নামে এভিয়েশন নিউজ কর্তৃক কুচক্রীদের দ্।

















