ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব: জুবাইদা রহমান

  • আপডেট সময় : ০১:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রযুক্তি এবং গবেষকদের কার্যকর সমন্বয়ের মাধ্যমে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ১৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে রাজধানীর নভোথিয়েটার অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ডা. জুবাইদা বলেন, স্বাস্থ্য খাতকে এমনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে দেশের জিডিপির ৫ শতাংশ এই খাত থেকে অর্জন করা সম্ভব হয়। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

একই অনুষ্ঠানে ডেঙ্গু মোকাবিলায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন এম এ মুহিত। তিনি জানান, ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে ট্রায়ালের কার্যক্রম পরিচালনার চেষ্টা চলছে। পাশাপাশি দেশে একটি পূর্ণাঙ্গ ভ্যাকসিন রিসার্চ ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের উদ্ভাবনী কাজে দেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি প্রতিনিধিদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব: জুবাইদা রহমান

আপডেট সময় : ০১:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬