ঢাকায় যাত্রা শুরু করল আনশিন জাপানের নতুন অফিস
- আপডেট সময় : ০২:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 11
সততা, স্বচ্ছতা ও ইনসাফ—এই তিন মূলমন্ত্রকে ধারণ করে ২০২২ সালে যাত্রা শুরু করেছিল ‘আনশিন জাপান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার’। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি জাপানি ভাষা শিক্ষা ও শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছাতে দক্ষতা ও সুনামের সাথে কাজ করে আসছে। বর্তমানে চট্টগ্রামের প্রধান কার্যালয় ছাড়াও মীরসরাই, মুন্সিগঞ্জ ও নোয়াখালীতে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার রাজধানী ঢাকার উত্তরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল তাদের নতুন শাখা। গত ২১ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় উত্তরা ১৩ নম্বর সেক্টরের স্টাইপেন্ড একাডেমির সাথে যৌথ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টাইপেন্ড একাডেমির প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ, ভাইস-চেয়ারম্যান রফিকুর রহমান এবং একাডেমিক হেড এনামুল হকসহ শিক্ষকবৃন্দ। যৌথ যাত্রার এই আয়োজনে প্রতিষ্ঠানটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে আনশিন জাপানের প্রতিষ্ঠাতা ও সিইও তারিকুল ইসলাম জানান, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জাপান উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার এক সম্ভাবনাময় গন্তব্য। তিনি বিশেষ করে উল্লেখ করেন যে, উত্তরায় চালু হওয়া নতুন এই অফিসের মাধ্যমে বৃহত্তর উত্তরা এলাকার শিক্ষার্থীরা জাপানে যাওয়ার স্বপ্ন পূরণে বিশেষ সহায়তা পাবেন। উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৪২ নম্বর প্লটে নতুন এই অফিসটি অবস্থিত।
তালিকুল ইসলাম আরও জানান, চলতি বছরেই প্রথম শ্রেণির বিভিন্ন নামকরা স্কুল থেকে আনশিন জাপানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী জাপানে পাড়ি জমিয়েছে। এই সাফল্যের ধারা অব্যাহত রেখে বর্তমানে আরও দেড় শতাধিক স্টুডেন্ট ও কেয়ার গিভারের ভিসার ফাইল প্রক্রিয়াধীন রয়েছে। ২০২৭ সালের শুরুতেই এই শিক্ষার্থীদের জাপান যাওয়ার পথ সফলভাবে সুগম হবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা এবং জাপানগামী প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্য নিয়ে আনশিন জাপান তাদের কার্যক্রম প্রতিনিয়ত বিস্তৃত করছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: বিশেষ করে আনশিন জাপান ‘ঢাকা অফিস’ (প্লট ৪২, রোড ০৭, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা) বৃহত্তর উত্তরাবাসীদের জাপান যাওয়ার স্বপ্ন পূরণে বিশেষ সুযোগ নিয়ে পাশে থাকবে সর্বদা।’’। প্রতিবেদনে যোগ করা তথ্য: এম এ আলম সবুজ উক্ত ঢাকা অফিসের পরিচালক ও ইনচার্জের দায়িত্ব পালন করছেন।















