মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া নিয়ে সরকারের অস্তিত্বে নাহিদের প্রশ্ন
- আপডেট সময় : ১১:০০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 5
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রটি মধ্যরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে গুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে এবং জনগণের মনে সরকারের অস্তিত্ব আছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা এবং টিকাদান কর্মসূচি পরিচালনা করা এই প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা নাহিদ শনিবার এ ঘটনার প্রতিক্রিয়ায় এক ফেইসবুক পোস্টে লিখেছেন, ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের সেবা এবং টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসা রাড্ডা এমসিএইচএফপি সেন্টার মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়ার। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি। এ ঘটনার সরেজমিন খোঁজ খবর নিতে রোববার সকালে এনসিপির একটি প্রতিনিধি দল মিরপুরে ঘটনাস্থলে যাবে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, হামলার সময় স্বাস্থ্যকেন্দ্রটির অফিসিয়াল নথিপত্র এবং মূল্যবান টিকাদান সামগ্রী লুটপাট করা হয়েছে। তিনি বলেন, ‘রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না।’ স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, দিনের পর দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি গোটা জাতির জন্য লজ্জাজনক। রাজধানীর বুকে এমন দখলদারিত্ব মেনে নেওয়া যায় না বলে তিনি মন্তব্য করেন।
এই ভাঙচুর ও দখলদারির পেছনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে বলে স্থানীয়দের বরাতে দাবি করেছেন নাহিদ। তিনি লুটপাট ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। এদিকে এ ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের আদালত কারাগারে পাঠিয়েছে। ঘটনার প্রতিবাদে এলাকায় সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তিনি বলেন, “আমাদের সুস্পষ্ট দাবি, রাড্ডা এমসিএইচএফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে এই ঘটনার নেপথ্যে থাকা মূল হোতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


















