ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পুরাতন বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রোল

  • আপডেট সময় : ১১:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 15
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টিরও বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এসআরবি সদস্যরা। বিস্ফোরক উদ্ধারের পর থেকে পুরো এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানে একটি ব্যাগের ভেতর বেশ কিছু ককটেল ও পেট্রোল বোমা পাওয়া যায়। এলাকায় আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এসআরবি-২-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে তলব করা হয়েছে। এদিকে এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ জানিয়েছেন, তাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।

তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরক সেখানে জড়ো করেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া ও অভিযান সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

পুরাতন বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রোল

আপডেট সময় : ১১:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬