ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

  • আপডেট সময় : ০৩:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাসচাপায় সিএনজি অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস মুক্তাগাছাগামী ওই অটোরিকশাটিকে চাপা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যাওয়ায় ঘটনাস্থলেই যাত্রীদের মৃত্যুর ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই অন্তত ছয়জনের মৃত্যু হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনার পর ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। পাশাপাশি উদ্ধারকারী দলও সেখানে যাচ্ছে। পরে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

আপডেট সময় : ০৩:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬