ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মদিনা ফ্লাইটের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানি: নিরপেক্ষ তদন্তের দাবি হুথিদের মোকাবিলায় ইয়েমেনে চার কার্গো অস্ত্র পাঠালো পাকিস্তান বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে সৌদি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ৪৭৪টি সামরিক অভিযান মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের ঘটনায় জামায়াত আমিরের প্রতিবাদ শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার: বিমানবন্দর থানায় মামলা মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার: নিন্দা ও মুক্তির দাবি জামায়াতের

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ

  • আপডেট সময় : ১১:৩৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিম হোসেন নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার গাড়িদহ ইউনিয়নের রানীনগর গ্রামের শুক্কুর আলীর ছেলে এবং তার বয়স ছিল ১৮ বছর।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে বের হয়ে রানীনগর এলাকা থেকে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ইব্রাহিম। পথে মোটরসাইকেল চালানোর সময় বিপজ্জনক কসরত দেখানোর এক পর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইব্রাহিম নিজের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় মোটরসাইকেলের গতি তীব্র থাকায় তিনি নিয়ন্ত্রণ হারান এবং সড়কের মাঝখানে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ

আপডেট সময় : ১১:৩৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬