ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক ও জুবাইদা রহমান মনপুরায় ডেঙ্গু ও পানিবাহিত রোগ রুখতে পরিচ্ছন্নতা অভিযান ঢাকার মাদক ব্যবসায় শিশুদের সম্পৃক্ততা নিয়ে নতুন উদ্বেগ শেখ হাসিনাকে ফেরানোর নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদী কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ শীর্ষ নেতা কক্সবাজার থেকে গ্রেপ্তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠালি: স্বাদে ও সংস্কৃতিতে অনন্য

বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

  • আপডেট সময় : ০৫:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাফা খাতুন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফা উপজেলার দশশিখা গ্রামের বাসিন্দা হাকিমের মেয়ে। সে তার বাবা হাকিম ও মা ফাহিমার সঙ্গে কয়েক দিন আগেই কাফুড়া পশ্চিমপাড়ায় নানির বাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাফার খালা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি ছিলেন, তাকে দেখতে সবাই হাসপাতালে গিয়েছিলেন। দুপুর দেড়টার দিকে রাফার মা বাড়িতে ফিরে পোশাক পরিবর্তনের সময় রাফা অগোচরে সাইকেল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তি পুকুরে শিশুটির চুল ভাসতে দেখে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন। পরে সাইকেলসহ রাফাকে পুকুর থেকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন জানিয়েছেন, শিশুটির মৃত্যুর বিষয়ে পুলিশ প্রয়োজনীয় খোঁজখবর নিয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬