ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী সাংবাদিকদের ওপর হামলার বিচারহীনতার অবসান চায় ডুজা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারথসহ তিন বিজ্ঞানী ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ নতুন ঋণের আগে আইএমএফের চার চ্যালেঞ্জে বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালী করতে নারীদের কার্যকর অংশগ্রহণ জরুরি: সিইসি অর্থনৈতিক চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ ইরানের রাজধানীতে অটোরিকশা চালকদের অবরোধ, বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ ইরানে স্টারলিংক সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূত তলব মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে সামরিক পথ ছাড়ার আহ্বান ইরানের

অর্থনৈতিক চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ ইরানের

  • আপডেট সময় : ০১:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে, ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ ও প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে তার সরকার নতুন কৌশল গ্রহণ করেছে। রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

প্রেসিডেন্টের ভাষ্যমতে, গত কয়েক মাসে ‘শত্রুপক্ষ’ ইরানের জীবনধারণের জন্য অপরিহার্য সরবরাহ ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল দেশটির জনগণের ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি করা।

তবে অর্থনৈতিক যুদ্ধের এই চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তাদের গৃহীত সময়োপযোগী পদক্ষেপ ও জনগণের অকুন্ঠ সমর্থনকে বড় শক্তি হিসেবে দেখছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তার দাবি, শত্রুপক্ষ এই পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং জনগণের প্রতিরোধের মুখে তাদের ষড়যন্ত্র সফল হয়নি।

নিউজটি শেয়ার করুন

অর্থনৈতিক চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ ইরানের

আপডেট সময় : ০১:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬