সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করল অন্তর্বর্তী সরকার
- আপডেট সময় : ১১:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 1
আসন্ন ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার ৫ অক্টোবর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সারাদেশে সাধারণ ছুটি কার্যকর থাকবে।

























