তিন সিটির উন্নয়নসহ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন
- আপডেট সময় : ০৯:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 2
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ঢাকা দক্ষিণ, রংপুর এবং গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি ব্যয়ে মোট ৪টি নতুন প্রকল্প অনুমোদন করেছে। বুধবার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। পরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। অনেক আগে থেকেই এসব প্রকল্পের প্রস্তুতি চলছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৫টি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। প্রকল্প শুরুর দুই বছরের মধ্যে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনা (এসটিপি) যুক্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া রংপুর সিটি করপোরেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোর উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন এবং গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। যেকোনো অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে তিন বছরের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে ঠিকাদারকে তা নিজ খরচে মেরামত করে দিতে হবে বলেও প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন। অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৫টি অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ উন্নয়ন; রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন; রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা প।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি জানান, এই প্রকল্পগুলোর সাথে নির্বাচনী প্রস্তুতির কোনো সম্পর্ক নেই; দীর্ঘ সময়ের পরিকল্পনা অনুযায়ী এগুলো গ্রহণ করা হয়েছে। বুধবারের সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার সম্মিলিত ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৬০০ কোটি টাকা, প্রকল্প ঋণ বাবদ ৪ হাজার ৮৫ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৫২০ কোটি টাকা জোগান দেয়া হবে।
সভায় রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি আলোচিত হয়। প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শুরুতে প্রতি ইউনিটের খরচ ৬ টাকা হিসাব করা হলেও ৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ যোগ করায় তা ৯ টাকায় দাঁড়ায়। বর্তমানে প্রধানমন্ত্রী ব্যাটারি ব্যাকআপ ৮ ঘণ্টা করার নির্দেশ দিয়েছেন, যার ফলে প্রকল্পের ব্যয় কিছুটা বাড়তে পারে। এছাড়া পরিকল্পনামন্ত্রী ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প ইতিমধ্যে অনুমোদন করেছেন, যা সভায় অবহিত করা হয়।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ২টি নতুন স্লিপওয়ে নির্মাণ। এছাড়া রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, ফ্রান্সের প্যারিসে চ্যান্সারি ভবন আধুনিকায়ন, দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ, এবং সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। এছাড়া সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়, ২য় সংশোধন) এবং খানাটি-রিয়ামারি-মদক-লিকরি সড়ক নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পগুলো একনেকের অনুমোদন লাভ করেছে।

























