ঢাকার গণপরিবহণ ও সড়ক শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর বৈঠক
- আপডেট সময় : ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 0
রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় বিদ্যমান নৈরাজ্য দূর করা এবং সার্বিক সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠকের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে ঢাকার গণপরিবহণ ব্যবস্থার আমূল উন্নয়ন, সড়ক নিরাপত্তা জোরদার এবং যানজট ও বিশৃঙ্খলা নিরসনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। নগরীর পরিবহণ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি এবং করণীয় বিষয়গুলো নিয়ে বৈঠকে উপস্থিত দায়িত্বশীলরা মতামত তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকে অংশ নেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান এবং ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
























