ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক

  • আপডেট সময় : ০১:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির সমন্বয়ে এবার টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। দীর্ঘ এই ছুটির সময়ে গ্রাহকদের লেনদেন সংক্রান্ত ভোগান্তি এড়াতে আজ শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ ব্যাংকগুলোতে স্বাভাবিক কর্মদিবসের মতোই সব ধরনের লেনদেন ও সেবা কার্যক্রম চলমান রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ব্যাংকিং সেবায় টানা পাঁচ দিনের অচলাবস্থা তৈরি হবে।

তবে দীর্ঘ ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর সংলগ্ন শাখা এবং বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক

আপডেট সময় : ০১:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬