নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 557
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হলো বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন (বাকা)-এর ইফতার ও দোয়া মাহফিল।

৮ মার্চ ২০২৫, শনিবার পিএস ১০৬ মিলনায়তনে আয়োজিত এই মাহফিলে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার ড. আবু জাফর মাহমুদ, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও এ্যালেগ্রা হোম কেয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, সাংবাদিক, ব্যবসায়ী, এবং সাধারণ প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা মাহফিল পরিচালনা করেন। দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত সবাই বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির উন্নতি ও সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করেন।

এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মনে করেন উপস্থিত অতিথিরা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।























