সংবাদ শিরোনাম ::
অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড়
- আপডেট সময় : ০৪:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 0
অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে। এছাড়া মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। তবে সামগ্রিকভাবে পুরো অক্টোবর মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।


















