ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার: বিমানবন্দর থানায় মামলা মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার: নিন্দা ও মুক্তির দাবি জামায়াতের পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার ১২ লাখ টাকার গরু সম্পদ মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড়

অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার: বিমানবন্দর থানায় মামলা

  • আপডেট সময় : ০৯:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা গ্রেপ্তার করে আমাদের কাছে দিয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি প্রদান এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রেজাউল করিম রেজা জানান, বিমানবন্দর থানার আবেদনের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে হস্তান্তর করেছে। এর আগে আজ দুপুরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় এই মামলাটি দায়ের করেন। দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে, মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর। বর্তমানে বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলাসহ বিভিন্ন অভিযোগে আজ দুপুরে বিমানবন্দর থানায় মামলা হয় আখতারুজ্জামানের নামে।

নিউজটি শেয়ার করুন

অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার: বিমানবন্দর থানায় মামলা

আপডেট সময় : ০৯:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬