ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

আগামীকাল মেডিক্যাল ভর্তি পরীক্ষা

  • আপডেট সময় : ০২:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ আগামীকাল শুক্রবার মেডিক্যাল ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রশ্নপত্র পাঠানো শুরু হয়েছে। এবার পরীক্ষার্থী ৮২ হাজার ৮৫৬ জন। দেশের ১৯টি সরকারি ও একটি ডেন্টাল কলেজসহ মোট ২০টি কেন্দ্রের ৩৪টি ভ্যানুতে ভর্তি পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হবে।

দেশের সরকারি ৩১ এবং বেসরকারি ৬৯টি মেডিক্যাল কলেজ রয়েছে। এসব কলেজে আসন সংখ্যা নয় হাজার ৫৬৮টি।
সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা তিন হাজার ৩১৮টি এবং বেসরকারিতে আসন সংখ্যা ছয় হাজার ২৫০টি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে যেসব কেন্দ্রে পরীক্ষা হবে সেসব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অথবা তাদের প্রতিনিধিরা আজ সকাল থেকেই ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে প্রশ্নপত্র নিয়ে যাচ্ছেন।

কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যার সাথে প্রশ্নপত্র মিলিয়ে ট্রাঙ্কে সিলগালা করে দেয়া হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিদের।

ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশ্নপত্র নিয়ে গেলেও পথিমধ্যে গাড়িগুলো কিভাবে যাচ্ছে, কোথায় থামছে এসব ট্র্যাকিং করা হবে। ট্রাঙ্কে প্রশ্নপত্র ঢোকানোর সাথে সাথে একটি করে ট্র্যাকিং ডিভাইসও ফিট করে দেয়া হয়েছে। নির্দিষ্ট স্থানে পৌঁছলে প্রশ্নপত্রের ট্রাঙ্ক ট্রেজারিতে রাখা হবে এবং শুক্রবার পরীক্ষার নির্দিষ্ট সময় আগে হলে নেয়া হবে।

এবার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর ১০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেয়া হবে না। অন্যান্য বছরের মতো এবারো পরীক্ষার হলে মোবাইল ক্যালকুলেটর, ঘড়িসহ ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ থাকবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

আগামীকাল মেডিক্যাল ভর্তি পরীক্ষা

আপডেট সময় : ০২:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭