ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

আজিজ-হারিস-জোসেফ-বেনজিরের নামে মামলা

  • আপডেট সময় : ০৮:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 206
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, পুলিশ প্রধান বেনজির আহমেদ, আজিজের ভাই হারিস আহমেদ ও জোসেফ আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে এনে মামলা করা হয়েছে।

মামলার অপর আসামি হচ্ছেন- র‌্যাব-৩ এর সাবেক অধিনায়ক শাফী উল্লাহ বুলবুল।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলাটির আবেদন করেন জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপার্সের চেয়ারম্যান সেলিম প্রধান।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর অন্যান্য আসামিদের নির্দেশে শাফী উল্লাহ বুলবুল সেলিম প্রধানের গুলশানের বাসায় গিয়ে রেঞ্জ রোভার গাড়ি চাঁদা দাবি করেন। আবারও ওই বছরের ২৪ সেপ্টেম্বর তার বাসায় গিয়ে ১০০ কোটি টাকা চাঁদা দাবি করেন আসামিরা।

আরও বলা হয়, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাচ্ছিলেন। ওই সময় বিমানের ভেতর থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ করা হয়। পরে তাকে র‌্যাব-১ অফিসে নিয়ে নির্যাতন করা হয়। রেঞ্জ রোভার গাড়ি ও ১০০ কোটি টাকা চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। তার সঙ্গে থাকা ১০ কোটি টাকার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে বাদী এজাহারে উল্লেখ করেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজিজ-হারিস-জোসেফ-বেনজিরের নামে মামলা

আপডেট সময় : ০৮:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪