ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর

আজ মহানবমী: দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু

  • আপডেট সময় : ১২:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 19
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ সোমবার। পাঁচ দিনব্যাপী এই উৎসবের চতুর্থ দিনে মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, আজ সকালে বিহিত পূজা শেষে শুরু হয়েছে মহানবমীর বিশেষ আয়োজন। পূজার আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গার চরণে অর্ঘ্য নিবেদন করছেন ভক্তরা। এই দিনেই মূলত শুরু হয় দেবী বিদায়ের ক্ষণগণনা।

ধর্মীয় রীতি অনুযায়ী, মহানবমীর বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবীর পূজা। সনাতন শাস্ত্রে অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির শুরুর প্রথম ২৪ মিনিটের সময়কালকে সন্ধিক্ষণ হিসেবে গণ্য করা হয়। এই সন্ধিপূজায় ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো এবং ১০৮টি পদ্মফুল দেবীর চরণে নিবেদন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামীকাল বুধবার, ২১ অক্টোবর, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

নিউজটি শেয়ার করুন

আজ মহানবমী: দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু

আপডেট সময় : ১২:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬