ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আনিসুল, কামাল ও দীপংকরসহ ৭ জনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট সময় : ০২:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভিন্ন ভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার সকালে পুলিশের করা পৃথক পৃথক আবেদনের পর এই আদেশ দিয়েছেন।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মিরপুর থানার একটি হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকেও পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

১০ বছর আগে রাজধানীর মতিঝিল এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ফারুক খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় দীপংকর তালুকদার এবং নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক ডিসি তানভীর সালেহীনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া রাজধানীর কলাবাগান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বেনজীর হোসেন ও কাউসার হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আনিসুল, কামাল ও দীপংকরসহ ৭ জনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০২:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫