ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না

আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব

  • আপডেট সময় : ১১:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী যুবসমাজকে ধ্বংস করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশকে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে বাধা দেওয়া।

মাদক ও জুয়ার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৫ থেকে ২০ শতাংশ যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও তিনি দাবি করেন। লালমনিরহাটে শুরু হওয়া ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির আওতায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের মতো চারটি বড় সামাজিক অপরাধ নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচি সরেজমিনে পরিদর্শনের জন্য লালমনিরহাট সফর করবেন বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী।

শিক্ষাঙ্গনে বর্তমান অস্থিরতা ও শিক্ষকদের অবমাননার বিষয়টি তুলে ধরে আসাদুল হাবিব বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখছে এবং অনেকে নির্যাতনের শিকার হচ্ছেন। সমাজের নীতিবোধ, মূল্যবোধ, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটি বর্তমানে বেশ নাজুক অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনেক শিক্ষক নির্যাতনের শিকার হয়েছেন। নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতার ক্ষেত্রে সমাজ পিছিয়ে পড়েছে।

জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এছাড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এবং স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব

আপডেট সময় : ১১:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬