ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত জজের ভাই পরিচয়ে শিক্ষকের চেয়ার দখল, ভয়ে তটস্থ স্কুল পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা পার্বত্য অঞ্চলে ৫ বছরে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন সময়ে ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা কুবি শিক্ষার্থী ও তার মা হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড শূন্য অভিবাসন ব্যয়ে ডিসেম্বরে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি

“আমার বিলীন স্বপ্ন আকাঙ্খা”

  • আপডেট সময় : ০৮:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
  • / 567
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কবি-হাসিনা মরিয়ম

তুমি ভাবছো আমায়

ভালবাসবে কিনা-আর

আমি তোমায় কখন ভালোবেসে ফেলেছি,

তুমি ভাবছো আমায়-

মনে রাখবে কিনা-আর

আমি কখন তোমাকে মনে ঠাই দিয়েছি,

তুমি ভাবছো-কাছে আসবে কিনা-আর,

আমি নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি,

তুমি ভাবছো-

আমার জন্য কষ্ট পাবে কিনা- আর আমি-

তোমার জন্য কষ্টকে আলিঙ্গন করেছি,

তুমি ভাবছো-আমার জন্য রাত জাগবে কিনা-

আর আমি তোমার জন্য রাতকে সঙ্গী করে নিয়েছি

আমার দুচোখ তোমার জন্য জেগে কাটায়...

তোমার জন্য পলপল দগ্ধ হই আমি

একটি কবিতা আমি বারবার লিখি তোমার জন্য-

তোমার জন্য স্বপ্নকে ছিনিয়ে আনি,

সাগর নিংড়ে ঝিনুকের মুক্তাকে তুলে আনি, 

তোমার জন্য অস্তমিত রবির লাল

এনে টিপ পড়ি জোৎস্নার-

চন্দনের মদির ছড়িয়ে দিই শরীরে

তোমার জন্য আকাশের নীলের মতো

নীল হয়  আমার সমস্ত শরীর,

বিষন্নতা বাসা বাধে আমার বুকে

যখন চাদনী আমার সাথে চলে

যখন অন্ধকার ঘনিয়ে আসে

যখন কোন কষ্ট হয়-তখন

আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করি-

হাত বাড়িয়ে সুখ খুঁজি-সুখ...

সেতো সোনার হরিন-সাদা পালকের মতো

উড়ে যায় দূরে...

তোমার জন্য আমি অপেক্ষা করি-জানি

এই অপেক্ষা হবে আমার-

তোমার দেয়া শেষ উপহার...।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“আমার বিলীন স্বপ্ন আকাঙ্খা”

আপডেট সময় : ০৮:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
কবি-হাসিনা মরিয়ম

তুমি ভাবছো আমায়

ভালবাসবে কিনা-আর

আমি তোমায় কখন ভালোবেসে ফেলেছি,

তুমি ভাবছো আমায়-

মনে রাখবে কিনা-আর

আমি কখন তোমাকে মনে ঠাই দিয়েছি,

তুমি ভাবছো-কাছে আসবে কিনা-আর,

আমি নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি,

তুমি ভাবছো-

আমার জন্য কষ্ট পাবে কিনা- আর আমি-

তোমার জন্য কষ্টকে আলিঙ্গন করেছি,

তুমি ভাবছো-আমার জন্য রাত জাগবে কিনা-

আর আমি তোমার জন্য রাতকে সঙ্গী করে নিয়েছি

আমার দুচোখ তোমার জন্য জেগে কাটায়...

তোমার জন্য পলপল দগ্ধ হই আমি

একটি কবিতা আমি বারবার লিখি তোমার জন্য-

তোমার জন্য স্বপ্নকে ছিনিয়ে আনি,

সাগর নিংড়ে ঝিনুকের মুক্তাকে তুলে আনি, 

তোমার জন্য অস্তমিত রবির লাল

এনে টিপ পড়ি জোৎস্নার-

চন্দনের মদির ছড়িয়ে দিই শরীরে

তোমার জন্য আকাশের নীলের মতো

নীল হয়  আমার সমস্ত শরীর,

বিষন্নতা বাসা বাধে আমার বুকে

যখন চাদনী আমার সাথে চলে

যখন অন্ধকার ঘনিয়ে আসে

যখন কোন কষ্ট হয়-তখন

আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করি-

হাত বাড়িয়ে সুখ খুঁজি-সুখ...

সেতো সোনার হরিন-সাদা পালকের মতো

উড়ে যায় দূরে...

তোমার জন্য আমি অপেক্ষা করি-জানি

এই অপেক্ষা হবে আমার-

তোমার দেয়া শেষ উপহার...।

বিডিসংবাদ/এএইচএস