ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

আশুরার মিছিলের বিভিন্ন রুটে ব্যারিকেড ব্যবস্থাপনা, পিকেট ব্যবস্থাপনা থাকবেঃ ডিএমপি কমিশনার

  • আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 537
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  পবিত্র আশুরা উপলক্ষে এবারের তাজিয়া মিছিলে কাঁচি, ছুরি, তলোয়ার ও ধারালো জাতীয় অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেছেন, শোভাযাত্রায় ঢাল, দা, বল্লম ব্যবহার ও কোনো ধরনের পটকা ফুটানো যাবে না। শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান আশুরা উপলক্ষে ইমামবাড়া থেকে এবারও তাজিয়া মিছিল বের হবে। এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হোসেনী দালানের প্রতিটি গেটে থাকবে আর্চওয়ের ব্যবস্থা। ইমামবাড়ায় প্রবেশ করতে হলে আর্চওয়ের ভেতর দিয়েই তল্লাশির মাধ্যমে সবাইকে প্রবেশ করতে হবে। প্রতিটি ইমামবাড়া সিসিটিভির আওতায় থাকবে।

আজ বৃহস্পতিবার পুরান ঢাকার হোসেনী দালানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের একথা বলেন।

এ সময় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কমিশনার বলেন, এ দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অনুষ্ঠান পালন করার অধিকার রয়েছে। আর সে অনুষ্ঠানগুলো যেন ঠিক মত হতে পারে সেজন্য নিরাপত্তার বিষয় দেখবে রাষ্ট্র ও পুলিশ। সেজন্য মহররমের দিন শিয়া সম্প্রদায়ের যতগুলো ইমামবাড়া আছে সেগুলোর প্রতিটি সিসিটিভির আওতায় থাকবে। সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। প্রতিটি ইমামবাড়া সুইপিং করা হবে। পুলিশের বিশেষ শাখা (এসবি), ডিএমপির ডগ স্কোয়াড ও র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, মিছিলের বিভিন্ন রুটে ব্যারিকেড ব্যবস্থাপনা, পিকেট ব্যবস্থাপনা থাকবে। এছাড়া নির্ধারিত পোশাক ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। মিছিলের আগে-পিছে পুলিশ মোতায়েন থাকবে।

নিউজটি শেয়ার করুন

আশুরার মিছিলের বিভিন্ন রুটে ব্যারিকেড ব্যবস্থাপনা, পিকেট ব্যবস্থাপনা থাকবেঃ ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭