ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর: ৮ মামলায় গ্রেফতারের নির্দেশ

  • আপডেট সময় : ০৭:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত।

একইসঙ্গে পৃথক তিন আদেশে আট মামলায় তাকে গ্রেপ্তারের (শ্যোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছে আদালত।

আজ বুধবার চট্টগ্রামের তিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

চট্টগ্রাম আদালতের জেলা পুলিশের পরিদর্শক হাবীবুর রহমান বলেন, আজ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আটটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের করা পাঁচটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে।

দুটি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে এবং অপর একটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, মোশাররফ হোসেনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আদালতে তা নামঞ্জুর করা হয়েছে। তার পক্ষে ডিভিশনের আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

জানা গেছে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে ঢাকায় একটি এবং চট্টগ্রামে আটটিসহ মোট নয়টি মামলা রয়েছে।

২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং মকবুল নামের দলের এক কর্মীকে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এজাহারভুক্ত আসামি। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি করেন।

এছাড়া ২০২২ সালের ১২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে গাড়ি বহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে গত বছরের ২৪ অক্টোবর মিরসরাই থানায় মামলা হয়। ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মো. ইউছুফ মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। গত বছরের ২৪ নভেম্বর জোরারগঞ্জ থানায় হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফকে হুকুমের আসামি করে মামলা করেন যুবলীগ নেতা ইউছুফ মিয়া।

২০২২ সালের ১১ মার্চ বারইয়ারহাট পৌর এলাকায় খান সিটি সেন্টারের সামনে অস্ত্র ও হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় গত বছরের ২৪ অক্টোবর মামলা করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ভাঙচুর ও হামলার অভিযোগে চট্টগ্রাম নগরী ও মিরসরাই ও জোরারগঞ্জ থানায় আরও অর্ধডজন মামলা রয়েছে।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর মোশাররফ হোসেনকে ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর: ৮ মামলায় গ্রেফতারের নির্দেশ

আপডেট সময় : ০৭:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫