ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট
- আপডেট সময় : ১১:১৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 0
ইরানের পক্ষ থেকে গুরুতর প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটন এলাকার নিজ বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে অবগত তিনটি সংবেদনশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্রের প্রক্রিয়া আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেসেন্টকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত আগস্ট থেকে ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে কঠোর নিষেধাজ্ঞা ও বাণিজ্যপথে বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে বেসেন্ট অগ্রণী ভূমিকা পালন করছেন, যা তাকে দেশটির রোষানলে ঠেলে দিয়েছে। বেসেন্টকে লক্ষ্য করে দেয়া হুমকি সম্পর্কে পাওয়া গোয়েন্দা তথ্যও এ মূল্যায়নের অন্যতম ভিত্তি। এটি ইরানের সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী শাখা।
সূত্রগুলো জানিয়েছে, এই ভূমিকার কারণেই মার্কিন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে তিনি ইরানের টার্গেটে পরিণত হয়েছেন। তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকির প্রকৃত ভয়াবহতা কতটা, তা এখনো পরিষ্কার নয়। এদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দাবি, ইরানের শাসকগোষ্ঠীর এ ধরনের হুমকিতে অর্থমন্ত্রী দমে যাবেন না এবং দেশটির অর্থনীতিতে চাপ প্রয়োগের নীতি অব্যাহত রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প প্রশাসনের সর্বশেষ জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে বেসেন্ট নিরাপত্তা বেষ্টনীতে উঠেছেন; এর আগে গত বছর স্টিফেন মিলার এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিসহ অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাই ওই সূত্রগুলো নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি। এসব হুমকির সবটার সঙ্গেই ইরানের সংশ্লিষ্টতা নেই।
মার্কিন কর্মকর্তাদের মতে, বিদেশে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত হলেও ব্যক্তিবিশেষকে লক্ষ্য করে তাদের সুনির্দিষ্ট হুমকি রয়েছে, যাকে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এর অন্যতম উদাহরণ হলো ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের ঘটনা। এছাড়া গত মাসে ইরান কর্তৃক মার্কিন নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে থাকার গোয়েন্দা তথ্য পাওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সরকারি কর্মীদের সতর্কতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে দূতাবাসগুলোতে জনবল কমানোর পাশাপাশি বৃটেনের একটি সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিতে বাধ্য হয়েছে মার্কিন বাহিনী। বন্ডির ক্ষেত্রে হুমকির একটি কারণ ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা।
বেসেন্টের নেতৃত্বে পরিচালিত অর্থনৈতিক অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অর্থের উৎস বন্ধ করা, যারা দেশটির অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছিলেন, তাতে যুক্তরাষ্ট্র যেন নতুন করে বড় কোনো সামরিক অভিযানে জড়াতে না হয়, সে উদ্দেশ্যেই এই অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে। বেসেন্ট ও প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এতে ইরানের মুদ্রার মান পতন ঘটছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান হ্রাস পাওয়ায় কৌশলটি কাজ করছে। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের একাংশের মতে, ইরানের কট্টরপন্থি নেতৃত্ব ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া, ফলে কেবল অর্থনৈতিক চাপে শাসনব্যবস্থায় পরিবর্তন আসা কঠিন হতে পারে। ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছিলেন, তাতে যুক্তরাষ্ট্রকে যেন আবার বড় ধরনের সামরিক অভিযান চালাতে না হয়, সেই লক্ষ্যেও এ অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। যুদ্ধটি যুক্তরাষ্ট্রে ব্যাপক অজনপ্রিয়।
২০২০ সালের জানুয়ারি থেকে ট্রাম্পকে লক্ষ্য করে আসছে ইরান। ওই সময় ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করে আসছে বলে ধারণা করা হয়। ২০২৪ সালে ফরহাদ শাকেরি নামে এক ব্যক্তিকে এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে ফেডারেল কৌঁসুলিরা, যিনি রেভল্যুশনারি গার্ডের অপারেটিভ হিসেবে পরিচিত। সোলাইমানি হত্যার প্রতিক্রিয়ায় ট্রাম্পের নিরাপত্তা দলের যেসব সদস্য জড়িত ছিলেন, তাদের সুরক্ষা ব্যবস্থা বাইডেন প্রশাসন বহাল রাখলেও ট্রাম্প ক্ষমতায় ফেরার পরপরই তা প্রত্যাহার করে নেন, যার মধ্যে অনেক সাবেক উপদেষ্টা রয়েছেন যারা নিজেদের এখনো ট্রাম্পের মিত্র বলে মনে করেন।
























