ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ইসরাইলি গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

  • আপডেট সময় : ০১:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে শুক্রবার বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করার কয়েকদিন আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলাকে ঘিরে রোনেন বার এর ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, তাকে আর বিশ্বাস করা যায় না।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইএসএ পরিচালক রোনেন বারকে বরখাস্তের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, রোনেন বারের উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর অথবা ১০ এপ্রিলের মধ্যে তিনি তার পদত্যাগ করবেন।
রোববার নেতানিয়াহু বলেছেন ’তার ওপর আস্থার অভাব রয়েছে’। তাকে এই পদে রাখা যাবেনা। তাই বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। বার ১৯৯৩ সালে সংস্থায় যোগদান করেছিলেন।

বারের মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা ছিল। ২০২১ সালের অক্টোবরে পূর্ববর্তী ইসরাইলি সরকার শিন বেতের প্রধান হিসাবে বারকে নিযুক্ত করেছিল। কিন্তু নেতানিয়াহুর সরকার এক বছর আগেই তাকে পদ থেকে বরখাস্ত করল।

অক্টোবরে ইসরাইলে হামাসের হামলা চালানোর আগে থেকেই রোনেন বারের সঙ্গে নেতানিয়াহুে সম্পর্কে টানাপোড়েন ছিল। ফলে গাজায় যুদ্ধের সূত্রপাত করেছিল। বিশেষ করে প্রস্তাবিত বিচারিক সংস্কারের কারণে যা দেশকে বিভক্ত করেছিল।

৪ মার্চ হামাসের হামলার ওপর শিন বেতের অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশের পর সম্পর্কের আরো অবনতি ঘটে।

দুই মাসের যুদ্ধবিরতি এবং ’লক্ষ্যবস্তুবদ্ধ’ স্থল অভিযানের পর মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় একের পর এক মারাত্মক বোমাবর্ষণ শুরু করার পর বারকে বরখাস্ত করা হল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলি গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

আপডেট সময় : ০১:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫